স্কুল শিক্ষার্থী দুই বোনের গলাকাটা মরদেহ উদ্ধার !!
জামালপুরে স্কুল শিক্ষার্থী দুই বোনের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। বুধবার সকালে মেষ্টা ইউনিয়নের তেলিবাড়ি গ্রামের নিজ বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়।
দুই বোন হলো ভাবনা আক্তার (১৩) ও নুরুন্নাহার (১০)। তারা স্কুলছাত্রী ছিল। তাদের বাবার নাম শামীম আহমেদ, তিনি সৌদিপ্রবাসী। মায়ের নাম তাসলিমা বেগম।
স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার সকালে তাসলিমা বেগম তাঁর দুই মেয়েকে স্কুলে যেতে বলে বাসা থেকে বের হন। আজ সকাল নয়টার দিকে তিনি বাড়িতে ফিরে মেয়েদের গলাকাটা লাশ দেখতে পান। পরে আশপাশের লোকজনকে খবর দেন। মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহব্বত কবির বলেন, দুই কিশোরী বোনের গলাকাটা লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।


Hello, Welcome. It's a site of SS Connections 
No comments:
Post a Comment